ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় আজও মৃত্যু নেই, শনাক্ত ১৯

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন। শনাক্তের হার ০.৪১ শতাংশ। এ সময়ে করোনায় কেউ মারা যাননি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে গত ২০ এপ্রিল ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ফলে টানা আট দিন ধরে করোনায় মৃত্যুহীন দেশ। মারা যাওয়ার সংখ্যাও ২৯ হাজার ১২৭ জন অপবর্তিত থাকল।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আরও ৩৬৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ভাইরাস থেকে সেরে উঠেছেন ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৮টি নমুনা সংগ্রহ করে চার হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়।


দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ads
ads
ads

Our Facebook Page

↑